ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
মেরাজ নাছিম :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ইমন মিয়া পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, হোসেনপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দীর্ঘদিন পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এ বছরের (৩১ মার্চ) ইমন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড রায় দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল আমিন হোসাইন এ সব তথ্য নিশ্চিত করে বলেন, আটক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইমন মিয়াকে শুক্রবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

