ধামইরহাটে বৃক্ষরোপণে চকময়রাম সরকারি মডেল শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট পৌরসভা ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর আয়োজনে” বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”। এই স্লোগান নিয়ে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী সজল কুমার মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরদার, ইএসডিও কর্মকর্তা পজিদুর রহমান, চক ময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রী বৃন্দ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ