৯৫ বছরের বৃদ্ধা ছেলেকে না দেখার ব্যাথা নিয়ে চলে গেলেন না ফেরার দেশে

হোসেনপুর(কিশোরগঞ্জ)সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে ৯৫ বছরের বৃদ্ধা এক মুমূর্ষ মায়ের শেষ ইচ্ছা ছিলো, যেন মৃত্যুর আগে তার বাক-প্রতিবন্ধি ছেলেকে একনজর দেখে যেতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দীর্ঘদিন চেষ্টা তদবির করেও জেলে আটক ছেলেকে না দেখার ব্যথা নিয়ে গত শুক্রবার (২৫ জানুয়ারি) চলে গেলেন না ফেরার দেশে। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, গত বছরের ১৯ ডিসেম্বর রাতে উপজেলার জামাইল গ্রামের নিজ বাড়ি থেকে হোসেনপুর থানা পুলিশ একটি গায়েবি মামলায় আটক করে নবি হোসেন নামে এক বিএনপি কর্মীকে। অদ্যবধি তার জামিন না হওয়ায় কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ওই বাক-প্রতিবন্ধী ব্যক্তি দীর্ঘদিন ধরে জেলে থাকায় অসুস্থ মায়ের দেখভাল করার মত সংসারে কেউ ছিলোনা। ছেলেকে দেখার জন্য ৯৫ বছরের বৃদ্ধা ও গুরুতর অসুস্থ সেই মা রহিমা খাতুনের আকুতিসহ চিকিৎসার সব কাগজপত্র দেখিয়ে মানবিক জামিনের আবেদন করলেও জামিন মেলেনি। এমনকি মায়ের মৃত্যুর পর লাশ দেখার জন্য প্যারোলে জামিনের আবেদন করেও সারা মেলেনি। বিষয়টি এলাকায় সব শ্রেণী পেশার মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries