আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বগুড়ার আদমদীঘিতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে আদমদীঘি সদর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকারের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
অভিযানে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়দের সচেতন করা হয়।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা, সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব, বিএনপির সিনিয়র নেতা খন্দকার মেহেদী হাসান ও আনোয়ারুল হক পল্টুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক করিম মোল্লা, আব্দুর রহিম বাবু, আবুল কাশেম, রুবেল হোসেন, সম্রাট, আক্তারুল, পলাশ ও কবির হোসেন; জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আহমেদ কাউছার দ্বীপ; উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল বাশার মারুফসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

