ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ৫ লাখ টাকা মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ও অনুমোদনহীনভাবে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভৈরব উপজেলার তাঁতারকান্দি ও লক্ষ্মীপুর এলাকায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী আলাদিন কেমিক্যাল ওয়ার্কস অ্যান্ড মার্কেটিংকে ২ লাখ টাকা, গ্রীন স্টার কেমিক্যাল কোম্পানিকে ২ লাখ টাকা এবং রাফি কেমিক্যাল প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে দ্রুত মোড়কজাতকরণ নিবন্ধন সনদ এবং সিএম (CM) লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. শফিকুল আলম, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় এবং সহকারী পরিচালক (মেট্রোলজি) কামরুল পলাশ। এ ছাড়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন এবং পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ ও ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ও অনুমোদনহীনভাবে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভৈরব উপজেলার তাঁতারকান্দি ও লক্ষ্মীপুর এলাকায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী আলাদিন কেমিক্যাল ওয়ার্কস অ্যান্ড মার্কেটিংকে ২ লাখ টাকা, গ্রীন স্টার কেমিক্যাল কোম্পানিকে ২ লাখ টাকা এবং রাফি কেমিক্যাল প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে দ্রুত মোড়কজাতকরণ নিবন্ধন সনদ এবং সিএম (CM) লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. শফিকুল আলম, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় এবং সহকারী পরিচালক (মেট্রোলজি) কামরুল পলাশ।
এ ছাড়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন এবং পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ ও ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

