কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটি গঠন

মো. মনির হোসেন: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২৪ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

গত ৮ সেপ্টেম্বর হাসপাতালের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ডা. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

কমিটিতে কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে সভাপতি এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামকে সহসভাপতি করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মজিবর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. একরাম আহসান জুয়েল, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুননাহার শাম্মী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এ.টি.এম. আমিনুল ইসলাম এবং হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মঞ্জুশ্রী সরকার, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ.কে. নাছিম খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. মিজানুর রহমান, মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান (কমিউনিটি মেডিসিন) ডা. মীর নূর-উস সাদ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক দেলোয়ার হোসেন দিলু, প্রাইভেট প্র্যাকটিশনারদের প্রতিনিধি ডা. মো. আতিকুল সারোয়ার, মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু, গণ্যমান্য মহিলা প্রতিনিধি অ্যাড. কবিতা খানম, হাসপাতালের আবাসিক সার্জন ডা. সঞ্জয় দাস, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অ্যাড. জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাড. জালাল মোহাম্মদ গাউস ও হানিফ উদ্দিন রনক এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং প্রতিনিধি মো. কামরুল হাসান।

হাসপাতালের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ডা. সাইফুল ইসলাম কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার ৩০ মার্চ ২০২৬ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ