কটিয়াদীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধ :
”জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কটিয়াদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো: জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. জহর লাল সাহা, সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারি মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, উপজেলা ছাত্রদলের আহবায়ক তাসরিফুল হাসিব, জুলাই যোদ্ধা জহিরুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আজিজুল হক।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়।

