গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ের ৬ মাসের এডহক কমিটি অনুমোদন
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া আব্দুল হেকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দিয়েছে ঢাক শিক্ষা বোর্ড।
গত মঙ্গলবার (৩০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জারি করা এক আদেশে জানানো হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির মেয়াদ আদেশ জারির তারিখ থেকে ৬ মাস কার্যকর থাকবে।
অনুমোদিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে সমাজসেবক মোহাম্মদ হাফিজুল ইসলামকে মনোনীত করা হয়েছে। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন আবদুল আওয়াল। অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ ফজলুল হক বাবুল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

