হোসেনপুরে মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা সিটির সাবেক মেয়র মির্জা আব্বাসের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) বিকেলে উপজেলার রামপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গণপূর্ত কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মুশফিকুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
দোয়া ও মিলাদ মাহফিলে মির্জা আব্বাসের দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা এমদাদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান (জিএস) শরিফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কাইসার শহীদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাত ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ভূইয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজকুরুনি এবং সাবেক ছাত্রনেতা কবির শাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব, গণপূর্ত কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ। সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় গণপূর্ত শ্রমিক দল নেতা মো. বিপ্লব মিয়া।
দোয়া মাহফিল শেষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

