বীর ঈসা খাঁর স্মৃতি বিজড়িত এগারসিন্দুর

স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর অতি সুপরিচিত একটি নাম। এর রয়েছে ইতিহাস ঐতিহ্য। আছে প্রাচীন স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। বারভূঁইয়ার প্রধান বীর ঈশা খাঁর দুর্গ ছিল এখানে।
ঈশা খাঁ ও মোগল সেনাপতি মানসিংহের মধ্যে ইতিহাসখ্যাত যুদ্ধও হয়েছিল এখানে। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় লালমাটির এ অঞ্চলটি সবচেয়ে প্রাচীন। এর নিদর্শন এ স্থানের একাধিক প্রাচীন সমাধি। তেমনি দুটি প্রাচীন সমাধির অনন্য নিদর্শন শাহ মাহমুদ মসজিদ ও সাদী মসজিদ। এছাড়াও রয়েছে কিংবদন্তির বেবুদ রাজার দিঘি।
সরকারি কোনো পৃষ্ঠপোষকতা না থাকায় অবহেলায় পড়ে রয়েছে প্রাচীন এ ঐতিহ্যগুলো। সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে এখানে একটি পিকনিক স্পট গড়ে তুললে ইতিহাসখ্যাত এ অঞ্চলের পরিচিতি একদিকে যেমন তুলে ধরা যাবে অপরদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বৃদ্ধি পাবে।

এছাড়াও এখানে পিকনিক স্পট গড়ে তোলা হলে অনেক বেকার যুবকের কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি গবেষণা সংস্থার লোকজন প্রতত্ত্বের বিভিন্ন গবেষণার জন্য প্রায়ই এগারসিন্দুর ভ্রমণ করে থাকেন।

এক্ষেত্রে বাণিজ্যিকভাবে পিকনিক স্পট হলে গবেষণার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন বেড়াতে আসবেন এখানে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries