করিমগঞ্জে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি: দুইজনকে কারাদণ্ড

করিমগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে আজ (সুবন্দি) এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির। অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির বলেন, করিমগঞ্জ উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত করিমগঞ্জ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ