হোসেনপুরে সমবায় সমিতির টেকসই উন্নয়ন ও আয়বর্ধন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে সমবায় সমিতির টেকসই উন্নয়ন, সমবায় ব্যবস্থাপনা ও আয়বর্ধন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা বিকেল পর্যন্ত চলে। এতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ নেন। প্রশিক্ষণে সমবায় ব্যবস্থাপনার উন্নয়ন, আয়বর্ধনের কৌশল এবং সদস্যদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা শাহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষক সৈয়দ অলি হাসান। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।
সমবায় কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সমবায় সমিতিকে আরও কার্যকর ও টেকসইভাবে পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

