বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির বাদশা জয়ী
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৫০টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৬১৬টি। বাতিল হয়েছে ১ হাজার ৭১০ ভোট। ভোটগ্রহণের হার ছিল ৪২ দশমিক ৫৮ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ উপনির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আসনটি শূন্য হওয়ায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হলো।

