ভারতীয়দের দাবি—৭২-এর সংবিধান তারা করেছে: ব্যারিস্টার ফুয়াদ
নিউজ ডেস্ক:
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭২ সালের সংবিধান “পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপভাবে প্রণীত সংবিধানগুলোর একটি”। তিনি দাবি করেন, ভারতীয়দের পক্ষ থেকেই এ সংবিধান তৈরি করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
ফুয়াদ বলেন, ভারতের সংবিধানের সঙ্গে বাংলাদেশের সংবিধানের অনেক ক্ষেত্রে শব্দে শব্দে মিল রয়েছে। শুধু কাঠামোগত পার্থক্য—ভারত ফেডারেল রাষ্ট্র, আর বাংলাদেশ ইউনিটারি রাষ্ট্র।
তিনি আরও অভিযোগ করেন, ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের সময় জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নেওয়া হয়নি এবং এর প্রণয়ন প্রক্রিয়াও সঠিক ছিল না। রাষ্ট্রের চার মূলনীতির বিষয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, এগুলো হঠাৎ করেই সংবিধানে যুক্ত করা হয়েছে, যা আগে কোথাও উল্লেখ ছিল না।
সেমিনারে তিনি সংবিধানের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করে বর্তমান প্রজন্মের ওপর এটি চাপিয়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন।

