বরগুনা’তে “হাজী আব্দুল বারী গণ পাঠাগার” নিবন্ধনকৃত হলো
নিজস্ব প্রতিবেদন:
বরগুনা জেলার একটি বেসরকারি উদ্যোগে ‘হাজী আব্দুল বারী গণ পাঠাগার’ জেলা সরকারি গণ-গ্রন্থাগার, বরগুনা-এর তালিকাভুক্ত পাঠাগার হিসেবে স্বীকৃতি পেয়েছে। জেলা সরকারি গণ-গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ সাইদুর রহমান স্বাক্ষরিত তালিকাভুক্তিকরণ সনদ (সনদ নং: জেসলাই/বরগুনা-১২, তারিখ: ২৮/০১/২০২৬) প্রদান করে পাঠাগারটি কে এই স্বীকৃতি দেওয়া হয়। উল্লেখ্য, গত বছরের শুরুতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালিপুর, কামারহাট এলাকায় একদল উদ্যমী তরুণ—ছাত্রছাত্রী, লেখক ও বইপ্রেমীদের মিলিত প্রয়াসে হাজী আব্দুল বারী গণ পাঠাগার প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সক্রিয় ভূমিকা রেখে চলেছে। পাঠাগার প্রতিষ্ঠার অল্প দিনের মধ্যেই এই স্বীকৃতি অর্জন করায় হাজী আব্দুল বারী গণ পাঠাগার এর উদ্যোক্তা ও সভাপতি মো: বদরুদদোজা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, এটি কেবল একটি পাঠাগার নয়, বরং জ্ঞান ও সৃজনশীলতার একটি উন্মুক্ত চর্চাকেন্দ্র হিসেবে গড়ে উঠছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারী ২০২৬) সকালে, জেলা সরকারি গণ-গ্রন্থাগার, বরগুনা প্রাঙ্গণে পাঠাগারের সভাপতি মো: বদরুদদোজা এর পক্ষে অত্র পাঠাগারের সদস্য এর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র হস্তান্তর করেন জেলা সরকারি গণগ্রন্থাগার বরগুনা এর জুনিয়র লাইব্রেরিয়ান মো: এমদাদুল হক।
হাজী আব্দুল বারী গণ পাঠাগার হোক জ্ঞানের আলো ছড়ানোর অনন্য এক প্রতিষ্ঠান—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

