কিশোরগঞ্জে “সন্ধ্যা মডেল লাইব্রেরী” নিবন্ধন পেয়েছে
বার্তা প্রেরক কিশোরগঞ্জ
জেলা সরকারি গণ-গ্রন্থাগার, কিশোরগঞ্জ এর লাইব্রেরিয়ান আজিজুল হক‘র স্বাক্ষরিত তালিকাভূক্তি সনদে কিশোরগঞ্জের বেসরকারি গ্রন্থাগার হিসেবে ‘”সন্ধ্যা মডেল লাইব্রেরী” কে অনুমোদন দেয়া হয়েছে। যা তালিকা লভূক্তিকরণ সনদ নং কিশোর-১১২ তারিখ- ১০/০৯/২০২৫ ইং। উল্লেখ্য, এই বছরের কিছুদিন পূর্বেই কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটিতে কিছু সম্ভাবনাময় তরুণ ছাত্র-ছাত্রী, লেখক ও বইপ্রেমীদের যৌথ প্রচেষ্টায় ‘”সন্ধ্যা মডেল লাইব্রেরী” নামে বেসরকারিভাবে এই লাইব্রেরী প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করছে লাইব্রেরীটি। প্রতিষ্ঠার বছর সময়ের মধ্যেই লাইব্রেরীর নিবন্ধন পাওয়ায় “”সন্ধ্যা মডেল লাইব্রেরী” র সাথে জড়িত সকলের পক্ষ হতে জেলা সরকারি গণ-গ্রন্থাগার, কিশোরগঞ্জের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
গণগ্রন্থাগার অধিদপ্তর, ১০, কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা কর্তৃক নিবন্ধিত হলো ‘”সন্ধ্যা মডেল লাইব্রেরী”।
লাইব্রেরী হোক জ্ঞানের আলো
তালিকাভূক্তিকরণ সনদ নম্বরঃ কিশোর -১১২
তারিখঃ ১০/০৯/২০২৫।
আজ দুপুর ১২:০০ ঘটিকায় জেলা সরকারি গণ-গ্রন্থাগার, কিশোরগঞ্জে ‘”সন্ধ্যা মডেল লাইব্রেরী”র সভাপতি পুলক কিশোর গুপ্ত এবং সাধারণ সম্পাদক স্বাগতম কিশোর দাস’র হাতে সনদপত্র তুলে দেন জেলা সরকারি গণ-গ্রন্থাগার, কিশোরগঞ্জের লাইব্রেরিয়ান আজিজুল হক।

