ইটনায় স্যানিটেশন ও বিশ্ব হাতধোয়া দিবসের র্যালী
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদ-জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যন চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান ও জন স্বাস্থ্য প্রকৌশলী মোঃ মাসুদ রেজা। র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ব হাতধোয় দিবসের ৮টি কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

