নেত্রকোনায় মাসব্যাপী ইফতার সামগ্রীর বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ
নেত্রকোনা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেত্রকোনার পৌর শহরের পথচারী ও নিম্ন আয়ের মানুষের মাঝে পিকআপ ভ্যানে ঘুরে ঘুরে বিনামূল্যে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করছেন এক যুবদল নেতা।
পবিত্র মাহে রমজানের শুরু থেকে অদ্যাবদি নেত্রকোনা পৌরসভার নয়টি ওয়ার্ডে রোজদারের পাশে থেকে পানিসহ ইফতার সামগ্রী বিতরণ করেছেন পৌরসভার বিএনপি’র নমীনি ও জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি যুবনেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি।
রনি বলেন,পথচারী এবং নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ যাতে রোজা রেখে একটু ভালো ইফতার করতে পারেন,সেজন্যই ব্যাক্তিগতভাবে এই উদ্যোগটি গ্রহণ করেছেন তিনি। সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীকে সাথে নিয়ে রোজার প্রথম দিন থেকে রোজার শেষ দিন পর্যন্ত এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এদিকে বিনামূল্যে সুস্বাদু পানিসহ ইফতার সামগ্রী হাতে পেয়ে অনেকের মুখেই ফুটে উঠে তৃপ্তির হাসি। ইফতারের আগ মূহুর্তে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকআপ ভ্যানে ঘুরে ঘুরে শ্রমিক,রিক্সা চালক যাত্রী,ভ্যান চালক,ট্রাক চালকসহ পথচারীরাও বাদ যায়নি ইফতার সামগ্রী বিতরণ থেকে। প্রতিদিন শতাধিক মানুষের মাঝে তা বিতরণ করা হয়েছে। চলিেত পথে ইফতার সামগ্রী হাতে পেয়ে কেউ কেউ দুহাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করছেন আয়োজকের জন্য। বিনামূল্যে ইফতার পেয়ে যেমন খুশি উপকারভোগীরা,তেমনি পৌরসভা জুড়ে প্রশংসায় ভাসছেন ভালো কাজের উদ্যোক্তা যুবনেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি।
ভ্যান চালক খলিল বলেন,‘রোজা রেখে সারা দিন ভ্যান চালিয়ে ক্লান্ত হইয়া পড়ছিলাম। চলতি পথে ইফতার বিতরণ করা দেখতে পাইয়া,আমিও গিয়া এক প্যাকেট নিয়া আসছি। অনেকদিন পরে ভালো ইফতার খাইতে পারবাম আইজ।
জেলা বিএনপি নেতা ইসলামউদ্দিন খান চঞ্চল বলেন,‘অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ। রোজার শুরু থেকে প্রতিটি দিন রোজদারের পাশে থেকে ইফতার সামগ্রী বিতরণ করে আব্দুল্লাহ আল মামুন খান রনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজ উদ্যোগে এক মাস ইফতার বিতরণ এটি একটি ব্যতিক্রমী আয়োজন।

