ভৈরবে একই পরিবারের স্বামী স্ত্রী সন্তান সহ ৪ জনের মরদেহ উদ্ধার

এম এ হালিম

 ভৈরবে স্বামী, স্ত্রী ও ২ সন্তান সহ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   আজ মঙ্গলবার বিকালে শহরের রাণী বাজারের শাহী মসজিদের শাহজাহান মিয়ার ৭ তলা একটি বিল্ডিংয়ের ৭তলার ১ টি বাসা থেকে  পুলিশ  নিহতদের  মরদেহ উদ্ধার করে । নিহতরা হলেন, মৃত গরেঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩২), তার অন্তঃসত্ত্বা  স্ত্রী গাজিপুরের নির্মল মল্লিকের মেয়ে নিপা মল্লিক (২৬), ছেলে দ্রুব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৪)।

স্থানীয়রা জানায়, ৩ মাস আগে মৃত শাজাহান মিয়ার বিল্ডিং বাড়িটিয়া হিসেবে পরিবার নিয়ে  উঠে জনি। সে স্থানীয় একটি ওয়াকসপে কাজ করতেন। প্রতিদিন সকালে সে কাজে বের হয়। কিন্তু আজ দুপুর হয়ে গেলেও তাদের দরজা না খুলায় দুপুর ৩ টার দিকে নিচ থেকে মানুষ এসে দরজা বন্ধ  পায়।   পরে দরজা    ভেঙ্গে   ভিতরে  ডুকলে বিছানায় স্ত্রী  ও ২ সন্তানের  মরদেহ এবং ফাঁসিতে স্বামীর  মরদেহ  ঝুলছে  দেখতে পায়। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ  এসে নিহতদের মরদেহ সুরতহাল প্রস্তুত করে।  পুলিশের  ধারণা  স্বামী  স্ত্রী  কে জবাই  করে এবং  ২ সন্তানকে শ্বাসরোধে হত্যা করে নিজে আত্মহত্যা  করেছে

এ বিষয়ে নিহতের ভাই সমীর,  মা শিখা রানী জানান, কি কারনে এমন ঘটনা ঘটেছে  তারা জানেন না। তবে গতকাল তারা বাড়ি থেকে ভৈরবে  এসেছে । তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত  করে  দোষীদের বিচার চান। প্রতিবেশী ভাড়াটিয়া ও বাসার মালিক জানান,দরজা বন্ধ  থাকায় তারা এলাকার লোকজন ও পুলিশ কে খবর দেয়। কি কারনে এ ঘটনা তা তারা জানেননা।

  এ বিষয়ে ভৈরব থানার ওসি শাহিন জানায়, আমরা ৯৯৯ এ কলের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থালে আসি। ধারণা করা হচ্ছে স্ত্রী ও ছেলেমেয়ে হত্যার পর স্বামী আত্মাহত্যা করেছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ