যারা এদেশকে ভালোবাসেনা তারাই পালিয়ে গেছে-গাজী আতাউর রহমান

শফিক কবীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৭দফা দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর রবিবার বিকেলে করিমগঞ্জ মহাবিদ্যালয় মাঠে গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এসব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, যারা বাংলাদেশকে ভালোবাসে না তারাই দেশ থেকে পালিয়ে গেছে। আমাদেরকে বলতো আমরা নাকি দেশটাকে পাকিস্তান বানিয়ে ফেলতেছি, কোথায় আমার কেউতো পাকিস্তানে যাইনি। যারা অন্তরে ভারত লালন করতো তারাই ভারতে চলে গেছে। ভারত সরকার জানে যে, শেখ হাসিনা ও তার দূসরদের নামে ঘুম-খুন-চুরি মামলা হয়েছে তারা কি করে এই অপরাধীদের তাদের দেশে টায় দেয়। ভারত যেহেতু তাদের জেনে শুনে টায় দিয়েছে তারাও ভালো মানুষ হতে পারেনা। শুনেছি আগরতলায় বসে আওয়ামীলীগ প্রবাসী সরকার গঠন করতেছে, দেশে জনগনের সমর্থিত একটি সরকার আছে সেখানে কি করে আওয়ামীলীগ প্রবাসী সরকার গঠন করে। এটা রাষ্ট্রদ্রোহীতার সামিল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।

ইসলামী আন্দোলন করিমগঞ্জ উপজেলা  শাখার সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি, এ.বি.এম ইমদাদুল্লাহ, জেলা সেক্রেটারি মুহাম্মদ রুকন উদ্দিন, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা প্রভাষক মুহাম্মাদ মুস্তফা কামাল, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, জেলা প্রশিক্ষন সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সাত্তার জেলা সদস্য মাওলানা মাহমুদুর রহমান মাহমুদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমাদ, উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মোশাহিদুজ্জামান হাবিবী, ইমাম উলামা পরিষদ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোবারক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ, ইসলামী আন্দোলন করিমগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা মুফতি নাছির উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা রবিউল আউয়াল, পৌর সভার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ আক্কাস, বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার ছদর মুহাম্মাদ গোলাপ মিয়া, ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ উবায়দুল্লাহ প্রমুখ।
গণ সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের উপজেলাে সেক্রেটারী হাবিবুল্লাহ হাবিব।
সমাবেশ শুরুর আগে থেকেই বিভিন্ন ইউনিয়ন ও মহল্লা থেকে কন্ড কন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন হাজারো নেতাকর্মী ও সমর্থকরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ