নান্দাইলে এবার আলোচনায় উপজেলা নির্বাচন

মজিবুর রহমান ফয়সাল
জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে ময়মনসিংহের নান্দাইলে। দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে মনোনয়ন পেতে আওয়ামী লীগের নেতাদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কোনো কোনো প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেজবুক) নিজেদের প্রার্থী হওয়ার বিষয়টি ঘটা করে প্রকাশ করছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন থেকে এখনো উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কিছু জানানো না হলেও এই উপজেলায় মার্চ-এপ্রিলের মধ্যে নির্বাচন হতে পারে এমনটাই ধরে নিয়ে নির্বাচনের প্রস্ততি চলছে। এখন পর্যন্ত এই উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছে বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক হাসান মাহমুদ জুয়েল ও চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে প্রার্থী হতে পারেন পৌর সভার সাবেক মেয়র ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এএফএম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল কাদির। একাদশ সংসদ নির্বাচনে বঞ্চিত নেতারা উপজেলায় প্রার্থী হতে পারেন এমনটা জানিয়েছে কয়েকজন নেতা। সেই হিসেবে নান্দাইলে এবার দের ডর্জন নেতা প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ নেতা সারুয়ার জাহান জিটু, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাচ্চু, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলুয়ার হোসেন বাবুলের নাম শুনা যাচ্ছে। দলীয় সূত্রগুলো জানায়, জাতীয় নির্বাচনে ভরাডুবি হওয়ার পর অনেকটা বেকায়দায় পড়েছে বিএনপি। সে হিসেবে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর অনেকটা ভালো অবস্থানে আছে আওয়ামী লীগ। আগামী উপজেলা পরিষদ নির্বাচনেও এর প্রভাব পড়বে। প্রথমবারের মতো এবারের উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। যে কারণে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা এ নির্বাচনকে টার্গেট করে তৎপরতা শুরু করেছে। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের মধ্যে এ নির্বাচনকে ঘিরে আগ্রহ বাড়তে শুরু করেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন বলেন, গত নির্বাচনে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। দল যদি আবারও আমাকে মনোনয়ন দেন তাহলে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও নির্বাচিত হতে পারবো। নান্দাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক হাসান মাহমুদ জুয়েল বলেন, এবারের নির্বাচন হবে দলীয় প্রতীকে। আর দল এখন সম্পূর্ণ ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। তাছাড়া বিগত সময়ে দলের দায়িত্ব পালন করার সুবাদে ওয়ার্ড পর্যায়ে আমার গ্রহণযোগ্যতা রয়েছে। মনোনয়ন পেলে তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদী। চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া বলেন, একাধারে তিনবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এলাকার উন্নয়ন, ভালো কাজ ও জনপ্রিয়তাই এই সাফল্যের মূল কারণ। তাই এবারের উপজেলা নির্বাচনেও দল আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হতে পারবো। নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক জানিয়েছেন, ‘মাত্র জাতীয় নির্বাচন শেষ হয়েছে। কিছু কাজ গুছানোই আছে। তবে কমিশন সিদ্ধান্ত দিলে আমরা উপজেলা নির্বাচনের কর্মকান্ড শুরু করবো। আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।’ উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমাম বলেন, সরকার ও নির্বাচন কমিশন থেকে উপজেলা নির্বাচনের জন্য যে কোনো সময় নির্দেশনা আসলে তা আমরা প্রস্তুত আছি।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries