কটিয়াদী থানার তিনশো গজের মধ্যে দোকান থেকে মালামাল চুরি 

ছাইদুর রহমান নাঈম 

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা থেকে আনুমানিক তিনশো গজের মধ্যে একটি মেশিনারিজ দোকান থেকে গভীর রাতে তালা ভেঙে মালামাল চুরি করা হয়েছে৷ ঘটনার পরে ব্যাবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।

শনিবার দিবাগত রাতের কোন একসময় কটিয়াদী বাজার নদীর বাঁধ রোডের দোকান থেকে এই চুরির ঘটনাটি ঘটেছে।  দূর্বৃত্তরা মেসার্স স্মৃতি মেশিনারিজ দোকান থেকে বেশকিছু মর্টারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

স্মৃতি মেশিনারিজের মালিক মুর্শিদ মিয়া বলেন, রাত ১২ টা থেকে ২ টার মধ্যে কোন একসময় এই ঘটনা ঘটানো হয়েছে৷ দোকান থেকে দামি সব মালামাল নিয়ে গেছে৷ এতে আমার অন্তত আড়াই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে৷ এই ঘটনায় আমি কটিয়াদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি৷

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার নতুন যোগদান করা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার জন্য টহল জোরদার করা হবে৷

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ