এক হাজার ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দিলেন রাসেল আহমেদ তুহিন

জাতীয় শোক দিবস উদযাপন উপলে আজ কিশোরগঞ্জের হোসেনপুরে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়েছে। হোসেনপুর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন। প্রধান বক্তা ছিলেন হোসেনপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু, হোসেনপুর পৌর মেয়র মোঃ কাইয়ুম খোকন, কিশোরগঞ্জ সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার প্রমুখ। পরে হোসেনপুরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মাঝে ১ হাজার কপি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বাঙালীর ইতিহাসের স্মারক। বঙ্গবন্ধু দেশের জন্য জেলখানায় থাকাকালীন সময়ে তার অমাপ্ত আত্মজীবনী গ্রন্থে সকল কিছুর বিশদ উল্লেখ করে গেছেন। তাই বঙ্গবন্ধুকে জানার জন্য সকল শিার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে উৎসাহিত করার জন্য শিা প্রতিষ্ঠানের প্রধান শিকসহ সকলকে আহ্বান জানান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ