ভৈরবে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমণ দিবস পালিত
এম এ হালিম
আগামী প্রজন্মকে সক্ষম করি,দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি – এ প্রতিপাদ্যে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে সহকারী কমিশনার রওশন কবিরের সভাপতিত্বে ডিজিটাল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত । এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আল- আমিন শেখ এবং ফায়ার ফাইটার শাকিল খান,জিটিভি ও দৈনিক ভোরের ডাক ভৈরব প্রতিনিধি এম এ হালিম প্রমূখ। আলোচনা সভার আগে অগ্নিকান্ড ঘটলে প্রাথমিক পর্যায়ে কিভাবে নিজেরা অগ্নিকান্ড নির্বাপন করবে সে সম্পর্কে অগ্নিকাণ্ডের উপর বিভিন্ন দিক নিদের্শনা এবং মহড়া প্রদর্শিত হয়।

