পূর্ব শত্রুতার জেরে ২ চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে নিহত ১ আহত ৫০

এম এ হালিম, ভৈরব :

ভৈরবে মৌটুপী তে পূর্ব শত্রুতার জেরে ২ চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে ইকবাল হোসেন নামে ১ যুবক নিহত হয়েছে । সংঘর্ষে উভয় পক্ষের নারী ও শিশু সহ অন্তত ৫০ জন আহত হয়েছে । খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতরা হলো শাফি বেপারি (৬৫),শাহআলম (২৬), সুজন (৩৩),তোফাজ্জল ( ৩৬), হেলেনা বেগম (৪০), রাকিব মোল্লা (৪০), ছিদ্দিক মিয়া(৩৭), জনি (২২), সোহাগ (৩৫)। আহতদের কে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে । এছাড়া গুরুতর আহত ৭ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সাদেকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সরকার শেফায়েত উল্লাহ ও সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হকের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে জুম্মার নামাজের পর সংঘর্ষে জড়িয়ে পড়ে । ১ টানা ৪ ঘন্টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক আহত হয়। এ সময় আহতদের উদ্ধার করে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এরমধ্যে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহত ইকবাল কে মুত ঘোষণা করেন ।এছাড়া আহতদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ।

এ বিষয়ে সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান সরকার সাফায়েত উল্লাহ জানান, তার সুনাম ক্ষুন্ন করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করেছেন তোফাজ্জল হকের লোকজন। তিনি এলাকার শান্তি চান, ঝগড়া বিবাদ চাননা।

সাদেকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হক অভিযোগ করে বলেন, ইউপি নির্বাচন কে কেন্দ্র করে সরকার শেফায়েত উল্লাহ তার সাথে শত্রুতা করে তার সুনাম ক্ষুন্ন করার জন্য তাকে মামলায় ফাসাঁনোর চেষ্টা করে যাচ্ছে । শেফায়েতের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা থাকার পর ও গ্রেফতার না হওয়ায় তার নেতৃত্বে ঝগড়া, মারামারি হত্যাকান্ড ঘটছে। তাই তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হলে এলাকায় শান্তি আসবে ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries