স্বর্ণলতা

আসলিহান

জন্ম আমার পরের তরে
পরের জন্যই হই যে বিলীন
আমি যে এক পরগাছা
তাই সবাই ভাবে মূল্যহীন।

সব কিছুরই মূল্য আছে
হয়তো কম, হয়তো বেশি
কেউ বোঝেনা আমার কদর
হয়তো কারো কাজে আসি।

হয়তো আমি খুবই ক্ষুদ্র
নই কারো বিশ্বাসযোগ্য
চিরহরিৎ জীবন আমার
আমার জন্যই মিলে কতো আরোগ্য।

এ ভুবনে বিমোহিত কুজনে
বিজলির চমকে মানবের ধমকে
অভিমানী কণ্ঠস্বর হেসে বলে
স্বর্ণলতা তরুশোভা তবুও পরগাছা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ