আমার মা —
ইসরাত জাহান জুঁই
আমার মায়ের রঙিন আঁচল
সদাই থাকে উজ্জ্বল
মায়ের আঁচলে মুখটি লুকাই
স্নেহের দৃষ্টিতে মা যে
তাকায়৷
আমার মায়ের মিষ্টি হাসি
দেখতে আমি ভালোবাসি
মা যে আমার নয়ন মনি
অমূল্য এক হিরা-খনি৷
আমার মায়ের উষ্ণ ছোঁয়া
পৃথিবীর সর্বশ্রেষ্ট দোয়া
পাখির নীড়ের মত করে
মা যে আমায় রাখে ধরে৷
আমার মায়ের চরণধূলি
যায় যে আমার ভাগ্য খুলি
মা পাশে থাকলে হায়
আমি সবই ভুলে যাই৷
আমার মা আমার আসল
ঠিকানা
মাকে কখনোই ভুলা সম্ভব
না
মা আমার সকল সুখ
মুহূর্তে ভুলায় সব দুঃখ৷

