পাকুন্দিয়ায় পাবদা খাল পরিদর্শন করলেন জাইকা প্রতিনিধিরা

মো.মুঞ্জুরুল হক মুঞ্জু, 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পাবদা খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন জাপানি উন্নয়ন সংস্থা জাইকার প্রতিনিধিরা। গত মঙলবার বিকেলে খালটির খনন কাজ পরিদর্শন করেছেন জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় জাইকার মহাপরিচালক মি.ইটো, প্রধান প্রতিনিধি মি.তমহিদি ইচিগুচি, প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) রায়হান সিদ্দিকী, ডেপুটি টীম লিডার মো.মশিউর রহমান, ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর উজ্জ্বল ত্রিপুরা, এগ্রি বিজনেস এক্সপার্ট মাকসুআরা, এলজিইডি কিশোরগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মো.আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী যুবায়েদ হোসেন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, উপ-সহকারী প্রকৌশলী মো.আনিসুর রহমান, পাবদা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো.আসাদুল্লাহ ও সাধারণ সম্পাদক সুফল মীর প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পাবদা খালের প্রায় নয় কিলোমিটার অংশ পুনঃখনন হয়েছে। গত বছরের ২৪মার্চ এ খনন কাজ শুরু হয়। জাপানি উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) খালটির পুনঃখননে অর্থায়ন করেছে। এক কোটি ৫৯লাখ ৭৮হাজার ৪১৪টাকা ব্যয়ে খালটি পুনঃখনন কাজটি পাবদা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

 

 

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ