নিকলীতে আ.লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ
মো. মনির হোসেন: কিশোরগঞ্জের নিকলীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি ও স্মার্ট বাংলাদেশ নির্মাণে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে নিকলী ঈদগাহ মাঠে নিকলী উপজেলা আওয়ামী পরিবার ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে নিকলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. শেখ নুরুন্নবী বাদল, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এড. আব্দুর রহমান বোরহান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ রফিকুন্নবী সাথী, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাছির উদ্দিন রিপন, নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপসহ অন্যান্যরা।
কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল তার বক্তব্যে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সামনে তুলে ধরেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নৌকার পক্ষে একত্র হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

