কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচন

শফিক কবীর
আনন্দঘন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচন।  আজ (৮ ডিসেম্বর) শুক্রবার জেলা পাবলিক লাইব্রেরীতে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

নির্বাচনকে ঘিরে বিভিন্ন সাজে সজ্জিত রঙিন পোস্টার-ব্যানার ও প্রার্থী, কর্মী-সমর্থক এবং ভোটারদের মাঝে বিরাজ করে এক উৎসবের আমেজ। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি জন্য মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।  এবারের নির্বাচনে মোট ৪৮৮ জন ভোটারের মধ্যে ৪৫১ জন ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি পদে- আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান খান মনির, সাধারণ সম্পাদক পদে- মো. মাসুদুজ্জামান মাসুদ
কোষাধ্যক্ষ পদে- মোঃ কলিম আহম্মেদ
এবং কার্যনির্বাহী সদস্য পদে-জুনায়েদ হোসেন পিয়াস, মো. আরিফুর রহমান ভূঁঞা আকিল, মো. সেলিম রেজা সোহাগ ও মো. রফিকুল ইসলামকে নির্বাচিত করেন।

উক্ত নির্বাচনে, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন মো.আতিকুর রহমান পিন্টু। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে মো.এহতেশামুল হুদা মুনাব্বী।
প্রিজাইডিং অফিসার হিসেবে মো. মাহবুবুর রহমান বাদল এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে- নিজাম উদ্দিন শাহীন, ফেরদৌস আহমেদ, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন রেনু ও বাবু অমল চন্দ্র রায় দায়িত্ব পালন করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ