বিশিষ্ট শিক্ষাবিদ আবু খালেদ পাঠান মারা গেছেন

আমার বাংলাদেশ ডেস্ক 

কিশোরগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু খালেদ পাঠান (৮৬) আর নেই। বুধবার দুপুর ১.১৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ  বৃহস্পতিবার ভোরে তাঁর মরদেহ ঢাকা থেকে কিশোরগঞ্জে আনা হয়েছে । শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্থরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ সকাল ১০টায় নেওয়া হয়েছে . তাঁর প্রিয় কর্মস্থল কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ।

আজ  বৃহস্পতিবার শহীদি মসজিদ প্রাঙ্গণে জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে কিশোরগঞ্জ সদরের সতাল এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ