কাপাসিয়ায় আরএফএল এক্সক্লুসিভ শো- রুম উদ্বোধন 

নূরুল আমীন সিকদার
গাজীপুর জেলার কাপাসিয়া বাজারে  পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন আরএফএল এক্সক্লুসিভ শো রুম উদ্বোধন করা হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী পরিচালক ( অপারেশন) দিলিপ কুমার সুত্রধর
আজ ১১ অক্টোবর বুধবার দুপুরে এ শো রোম উদ্বোধন করা হয়। মেসার্স সরসপুর ট্রেডার্সের স্বত্বাধিকারী ফরহাদ উদ্দিন বেপারী এ শো রুমের ডিলার।
কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি( ভারপ্রাপ্ত) মইনুল হক মিলন,  সহ সভাপতি মো.আলা উদ্দিন শেখ,  সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রধান, আরএফএল  এজিএম মো.রাশিদুল, গাজীপুর জোনাল ম্যানেজার  মো.তৌফিক হাসান,  রাওনাট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো.শাহজাহান, সাংবাদিক নূরুল আমীন সিকদার, আকরাম হোসেন হিরন উপস্থিত ছিলেন।
দিলিপ কুমার সুত্রধর বলেন, প্রাণ আরএফএল কোম্পানি সৎ ভাবে কাজ করে বাংলাদেশ বাইরে একটি শক্তিশালী মার্কেট তৈরি  করেছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ