মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জমিয়তআলী স্মৃতিসংসদ
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নগদ অর্থ, ফ্রি স্বাস্থ্য কার্ড ও ক্রেস্ট প্রদান করেছে জমিয়ত আলী স্মৃতি সংসদ। বুধবার সকালে করিমগঞ্জ উপজেলার জমিয়তআলী স্মৃতিসংসদ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জমিয়ত আলী স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন করিমগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজ আহমেদ হুমায়ুন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জমিয়ত আলী স্মৃতি সংসদের উপদেষ্টা সাহিদা আক্তার খানম, কোষাধ্যক্ষ নাজমুল নাহার মলি সহ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রী ও তাদের অবিভাবকগণ উপস্থিত ছিলেন। এ সময় ৯৭ জন ছাত্রছাত্রীকে নগদ অর্থ সহ ক্রেস্ট প্রদান করা হয়।

