করিমগঞ্জে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
মোঃ মনির হোসেন: কিশোরগঞ্জের করিমগঞ্জে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে আলহাজ্ব এরশাদ উদ্দিন মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এরশাদ উদ্দিন মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এরশাদ উদ্দিন।
এতে করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান পল্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির স্বপন মাইজভান্ডারি, সাধারণ সম্পাদক মোঃ রবিউল আওয়াল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রফিক, করিমগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইকেল, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান রনী, ছাত্রলীগ নেতা সাঈদ আল সাহাব প্রমুখ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এরশাদ উদ্দিন জানান, আজ আমরা করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, নিয়ামতপুর, রৌহা গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছি।

