২য় ধাপে ইউপি নির্বাচন যে ৮৪৮টি ইউনিয়নে [তালিকাসহ]
আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী এদিন দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি নির্বাচনে ভোট নেওয়া হবে। ৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) এই তফসিল ঘোষণা করেছে। কোন কোন ইউনিয়নে এই নির্বাচন হবে, সে তালিকা পরে রাতে প্রকাশ করেছে ইসি।
