বাজিতপুর উপজেলা পরিষদ উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

নিউজ রুম এডিটর: আগামী ৭ অক্টোবর অনুষ্টিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ব্যস্ত সময় পার করছেন বাজিতপুর পৌরসভার বর্তমান প্যানেল মেয়র শওকত কামাল খান।

নির্বাচন উপলক্ষ্যে দুপুরে প্রচার প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সড়কে মোটর সাইকেল শোডাউন ও সাধারণ মানুষের সাথে কোশল বিনিময় করেন তিনি। সেই সাথে পোস্টার-ব্যানার সাঁটিয়ে সাধারণ মানুষের মাঝে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ৮ মে সাবেক টানা দু’বারের চেয়ারম্যান সারওয়ার আলমের মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদ শূণ্য ঘোষনা হয়। শূণ্য ঘোষনার পর গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান আগামী ৭ অক্টোবর বাজিতপুর উপজেলার পরিষদের উপনির্বাচনের দিন ধার্য্য করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ