কসবায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে তৃতীয় শ্রেণির (১১) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই শিশুকে অসুস্থ অবস্থায় ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা গতকাল বৃহস্পতিবার রাতে আলাউদ্দিন আলী (২০) নামের এক কিশোরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অভিযুক্ত আলাউদ্দিন আলী উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি ৮ আগস্ট বাড়ির পাশের একটি রাস্তায় খেলা করছিল। এ সময় আলাউদ্দিন আলী তাকে ডেকে জোরপূর্বক একটি নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করেন।

এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এলে আলাউদ্দিন আলী দৌড়ে পালিয়ে যান। এর পরপরই শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে পরদিন তাকে ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শিশুটির বাবা বলেন, মেয়ের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় যথাসময়ে মামলা করা হয়নি। মেয়ের নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, শিশুটির বাবা বাদী হয়ে আলাউদ্দিন আলী নামের একজনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত আলাউদ্দিন পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে আগামীকাল শনিবার ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে এবং আদালতে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হবে।

Source: prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries