সুবিধা বঞ্চিত মানুষের হাতে খাদ্য সামগ্রি তুলে দেন প্রিন্সিপাল এম.এ হান্নান

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বিন্নাটী ইউনিয়নের করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষে মধ্যে ত্রান সামগ্রি বিতরণ করা হয়েছে।

ঈদকে সামনে রেখে শুক্রবার (১৬ জুলাই) বিকালে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় সারাদেশে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুবিধা বঞ্চিত মানুষের হাতে খাদ্য সামগ্রি তুলে দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ডিজিটাল আর্কাইড ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম.এ হান্নান।

বিন্নাটী ইউপি সদস্য গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিন্নাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, কিশোরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের নেতা আনোয়ার পারভেজ প্রমূখ।

এ সময় অর্ধশত দরিদ্র নারী-পুরষের মাঝে জনপ্রতি চাল ও গাছের চারা বিতরণ করেন।

ত্রান বিতরণ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।