নিকলীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক শামীম আরার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা ছালেহা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম তালুকদার হেলিম, সহসভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম লিটন, সদস্যসচিব মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সমবায়ী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিকলী উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ মোবারক হোসেন।

