আজ রাতে বাংলাদেশের মাটিতে পা রাখবেন ফিফার সভাপতি
ডেস্ক রিপোর্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ১ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসছেন আজ বুধবার ১৬ অক্টোবর। তারই অংশ হিসেবে ১টি বিশেষ বিমানে ৫ সদস্যসের একটি টিম নিয়ে বাংলাদেশে আসবেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আসবেন তিনি। সেখানে জিয়ান্নি ইনফান্তিনোকে জমকালো সংবর্ধনা দেয়া হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে অফিসিয়াল ফটোশেসন ও সভা করার কথা রয়েছে ইনফান্তিনোর। এ সময় দেশের ফুটবলের সার্বিক অবস্থা সম্পর্কে ফিফা সভাপতিকে জানাবেন বাফুফে কর্তারা। পরে দেশের ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলবেন ইনফান্তিনো। এরপর বিকেলে ঢাকা ছাড়বেন তিনি।

