ঈদকে ঘিরে নির্মিত হচ্ছে সালমানের নতুন সিনেমা!
বিনোদন ডেস্ক: আসন্ন ঈদকে ঘিরে নিমির্ত হতে যাচ্ছে নতুন সিনেমা “রাঁধে”। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করবেন দিশা পাটানি।
ভারতের বিভিন্ন গণমাধ্যমে জানা যায়, এই সিনেমায় সালমান খান অভিনয় করবেন একজন পুলিশ অফিসারের চরিত্রে।
এর আগে গুঞ্জন শুনা যাচ্ছিলো যে, রাঁধে সিনেমায় সালমান খানের বিপরীতে আনুশকা শর্মার চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিলো কিন্তু শেষ পর্যন্ত ছবিটিতে চুক্তিবদ্ধ হলেন দিশা পাটানি।
সালমান খান বর্তমান সময়ে দাবাং এর ৩ নং সিক্যুয়েল নিয়ে ব্যস্ত। আগেই ২ পর্বের মতো এবারও তিনি পুলিশ অফিসার চুলবুল পান্ডের চরিত্রে অভিনয় করেছেন। বরাবরের মতই এই সিক্যুয়েলেও সালমান খানের সঙ্গী হচ্ছেন সোনাক্ষী সিনহা।
প্রভুদেবা পরিচালিত ‘দাবাং থ্রি’ চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাবে।

