শেখ হাসিনার আমলে কেউ অপরাধ করে কেউ ছাড় পায়নি : সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: অপরাধীদের শাস্তি পেতেই হবে, কোন ছাড় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোন অপরাধী অপরাধ করে কেউ ছাড় পায়নি, আর পাবেও না। বলে উল্লেখ করেছেনআওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১০ অক্টোবর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোন অপরাধী অপরাধ করে ছাড় পায়নি। অপরাধী সবাইকেই শাস্তি পেতে হয়েছে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, দলের কেন্দ্রীয় নেতা এডভোকেট কামরুল ইসলাম ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ