সুখে-দুখে ১৯ বছর
আমার বাংলাদেশ নিউজ: বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির জ্যষ্ঠ পুত্র কিশোরগঞ্জ – ৪ (মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিকের ১৯ তম বিবাহ বার্ষিকী আজ।
এই সফল দম্পতির আজ (৮ অক্টোবর) ১৯তম বিয়ে বার্ষিকী। জীবনের দীর্ঘ ১৯টি বছর সুখে-দুখে, রাজনৈতিক দুঃসময় ও দুর্বিপাকে একসাথে কাটিয়ে এসেছেন জীবনের অধিকাংশ সময়। তাঁরা ১ ছেলে এবং ১ মেয়ে সন্তানের জনক-জননী।
উল্লেখ্য, ২০০০ সালের ৮ অক্টোবর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরপরাদী এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মো: শামছুল হুদার কন্যা শামছুন্নাহার নেলীর সাথে রেজওয়ান আহম্মেদ তৌফিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তৌফিক কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা বাংলাদেশের সাবেক স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং মাতা রশিদা হামিদের জ্যষ্ঠ পুত্র।

