ধাওয়া- পাল্টা ধাওয়ায় নিকলীতে ছাত্রলীগের সম্মেলন: সভাপতি ইমরুল, সম্পাদক আরিফ

খাইরুল মোমেন স্বপনঃ ধাওয়া- পাল্টা ধাওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ নিকলী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ই অক্টোবর) নিকলী উপজেলার “জেলা পরিষদ অডিটরিয়াম” এ কাউন্সিলরদের সরাসরি ভোটে ইমরুল হাসান সভাপতি ও মো. আরিফ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নিকলী উপজেলা ছাত্রলীগ সভাপতি ও নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসন (নিকলী-বাজিতপুর) এর সংসদ সদস্য আলহাজ্ব  মো. আফজাল হোসেন। উদ্বোধক কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল গণি ঢালী লিমনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ নিকলী জিসি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের মঞ্চে উপস্থিত হন।

বেলা ১২টায় সভাপতি প্রার্থী ইমরুল হাসান তার সমর্থিতদের নিয়ে মঞ্চের সামনে যাওয়ার সময় সম্পাদক প্রার্থি মো.আরিফ মিয়ার সমর্থিতদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায়  ইমরুল হাসানের কমপক্ষে ৩ সমর্থক আহত হন। নিকলী থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আলোচনা পর্ব শেষে সন্ধ্যায় নিকলীস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। আবারও সাধারণ সম্পাদক প্রার্থি জেরিন ও মো.আরিফ মিয়ার সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। জেরিন প্রার্থিতা প্রত্যাহার করলে উত্তেজনাকর পরিবেশে ৩শ কাউন্সিলরের ভোট গ্রহন শুরু হয়। ৭ ভোট প্রাপ্ত রেজুয়ানুল ইসলাম শাওনকে (হরিণ) পরাজিত করে ২০৪ ভোট পেয়ে ইমরুল হাসান (মাছ) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১৫ ভোট প্রাপ্ত নূরন্নবী হোসেন নিলয় (ছাতা) কে পরাজিত করে ১৯৫ ভোট পেয়ে মো. আরিফ নির্বাচিত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের বিগত কমিটির একাধিক নেতা জানান, নির্বাচিত সভাপতি ইমরুলের আপন ভাই ছাত্রদলের, আপন এক কাকা জেলা বিএনপির নেতা ও এক কাকা এশিয়ার মুসলিম কমিউনিটির মূখপাত্র। এমনকি আন্তর্জাতিক বিতর্কিত সেফুদার বিরুদ্ধে মামলার বাদী। সেই কাকা জামাত শিবিরের আন্তর্জাতিক প্রতিনিধি ও ডোনার। সাধারণ সম্পাদক আরিফের পুরো পরিবার দাপটি বিএনপি থেকে নব্য আওয়ামীলীগ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্রলীগ গঠন সংক্রান্ত নির্দেশনা এই সম্মেলনে ম্লান হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ