পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু,

পাকুন্দিয়া প্রতিনিধি 
“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের নির্দেশনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধুর ম্যুরালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ গেইটের সামনে সততা সংঘের সদস্য, স্কাউট, গার্লস গাইডের সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকদের সমন্বয়ে ঘন্ট্যাব্যাপি এক মানববন্ধন কমূর্সচী পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এমএ রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, এমএ মান্নান মানিক কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান, সদস্য গীতা রানী সাহা, জাহানারা খাতুন, সাংবাদিক রাজন সরকার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন, পাকুন্দিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মুঞ্জুরুল হক মুঞ্জু, হাজী জাফর আলী কলেজের প্রদর্শক আতাউর রহমান সোহাগ প্রমুখ।

সভায় বক্তারা উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতি বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ