কিশোরগঞ্জের কৃতি সন্তান এসপি হারুনকে “বাংলার ফাটাকেষ্ট” উপাধি
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের কৃতি সন্তান নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশীদ পিপিএম (বার) বিপিএম (বার)কে বাংলার ফাটাকেষ্ট উপাধিতে ভূষিত করা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) উক্ত বিষয়টি এসপি নারায়নগঞ্জ ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস শেয়ার করা হয়। স্ট্যাটাসে লিখা ছিলো প্রজন্ম প্রত্যাশা পূজা উদযাপন কমিটি, নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ কতৃক পুলিশ সুপার নারায়ণগঞ্জ হারুন অর রশীদ বিপিএম বার পিপিএম বার কে “বাংলার ফাটাকেষ্ট” উপাধিতে ভূষিত করায় নিতাইগঞ্জবাসীকে জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হলো।


