বিএনপির আইনজীবি ফোরামের কমিটিতে আহবায়ক খন্দকার মাহাবুব ও সদস্য সচিব ফজলুর রহমান
আজাদ হোসেন বাহাদুল: বিএনপি পন্থী আইনজীবিদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নব গঠিত কমিটিতে এডভোকেট খন্দকার মাহাবুব হোসেন কে আহবায়ক ও এডভোকেট ফজলুর রহমান সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। ৩ অক্টোবর বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত পত্রে ১৭৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
এ কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের করে পুর্নাঙ্গ কমিটি গঠনের ও অনুরোধ করা হয়েছে। এদিকে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধী ইউনিয়নের করনসী গ্রামের গর্বিত সন্তান, জাতীয় সংসদের সাবেক এমপি, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপি নেতা ফজলুর রহমান কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়ায় শনিবার সকালে উপজেলা সদরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহা সচিব মির্জা ফকরুল কে ধন্যবাদ জানিয়ে মিষ্টি বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সেক্রেটারি সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম জুয়েল, যুবদলের নেতা আবেদ খান, মিজানুর রহমান, বাবলু মিয়া, সেচ্ছাসেবক দলের সেক্রেটারি লিয়াকত আলী, ছাত্রদলের আহবায়ক আবু সায়েম, যুগ্ন-আহ্বায়ক ডালিম ঠাকুর, মুখলেছ উদ্দিন নয়ন, সুমন মিয়া প্রমুখ।

