আজ সৌদিআরবে তারাবি নামাজ শুরু

মোঃওমর ফারুক,সৌদিআরব: সৌদি আরবে চাঁদ পর্যবেক্ষকরা বলেছেন, শনিবার (৪ মে) রমজানের চাঁদের কোন দৃশ্য ছিল না, যার অর্থ সারা বিশ্ব জুড়ে কোটি কোটি মুসলমান সোমবার পবিত্র রমজান মাস শুরু করবে। সে হিসেবে আজ রোববার (৫ মে) প্রথম তারাবির নামাজ আদায় করবে সৌদি আরবের মানুষ।ইসলামী বিশ্বের চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ এবং ঐতিহ্যগত চাঁদ দেখা পদ্ধতিতে বিভিন্ন দেশে রমজান শুরুর ঘোষণা আসতে পারে আগামীকাল।
এই বছর, উত্তরাঞ্চলীয় গোলার্ধের মুসলিমদের জন্য দীর্ঘ গ্রীষ্মকালীন দিনগুলিতে রমজান হবে। রমজান মাসে রোযা রাখা ইসলামের পাঁচটি বাধ্যতামূলক স্তম্ভের একটি।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট শনিবার সন্ধ্যায় জানায়, ১৪৪০ হিজরীর রমজানের চাঁদ সৌদির কোথায়ও দেখা যায়নি। সুপ্রিম কোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রবিবার সন্ধ্যায় আরেকটি অধিবেশন করবে। উম্মুল আল-কুরা ক্যালেন্ডার অনুসারে, পবিত্র রমজান মাস আগামী ৬ মে সোমবার থেকে শুরু।
৫ মে রোববার সন্ধ্যায় চাঁদ পর্যবেক্ষণ কমিটি রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এটি নিশ্চিত করতে পারে। তখন সুপ্রিম কোর্ট এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবে।
মুসলমানরা ৩৫৪ বা ৩৫৫ দিনের এক বছরে ১২ মাসের মধ্যে একটি চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে। ইসলামী ক্যালেন্ডারের নবম মাসে রোজা রাখছেন। বিশ্বের প্রায় দেড় বিলিয়ন ইসলাম বিশ্বাসীরা রমজান মাস চিহ্নিত করে, খাওয়া, পান, ধূমপান করা, স্ত্রীর সাথে মেলামেশা থেকে বিরত থাকবেন সূর্যোদয়ের পূর্ব মূহুর্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত। তার পাশাপাশি তারা কোন মন্দ চিন্তা এবং কাজ থেকে নিজেদের দূরে রাখবেন।
রমজান মুসলমানদের জন্য পবিত্র, কারণ ঐতিহ্যবাহী এ মাসে নবী মুহাম্মাদ (সাঃ) এর উপর পবিত্র কুরআন নাজিল হয়েছিল। পবিত্র রমজান মানুষের ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির দিকদর্শন আল-কোরআন নাজিলের মাস। এই মাহে রমজানে শুধু কোরআন শরিফই নয়, বরং অন্যান্য আসমানি কিতাব এবং বহু সহিফাও নাজিল হয়েছে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries