কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
আমিনুল হক সাদী: কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বঙবন্ধু ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনাসভা,পুরস্কার বিতরণ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসক কাযালয়ের কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো:আক্তার জামীল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম।
ইফার উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তাগন জেলা প্রশাসনের কর্মকর্তাগন আলোচনায় অংশ নেন। এ সময় ইফার শিক্ষকগণ,বিভিন্ন মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন। এর আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে স্থাপিত বঙবন্ধুর মুর্যালে ইফার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।

