স্বপ্ন সামাজিক সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা পেলেন ৫শ’ মানুষ

স্টাফ রিপোর্টার

কটিয়াদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অন্তত ৫শ’ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে স্বপ্ন সামাজিক সংগঠন। শুক্রবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার আচমিতা ইউনিয়নের হারিনা ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এলাকার অসহায়, দরিদ্র ও চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী- পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ। ক্যাম্পের উদ্বোধক ছিলেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঈনুর রহমান মনির। রাজীব সরকার পলাশ এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, বিআরডিবি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. রফিকুল ইসলাম মাস্টার ও স্বপ্ন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচলক ছাইদুর রহমান সবুজ বক্তব্য রাখেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries